প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতির সাথে আমিও বাকরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ২৩, ২০২৫ ৩:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ২৩, ২০২৫ ৩:৪৫ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এরইমধ্যে ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহতের সংখ্যা দেড় শতাধিক। যদিও প্রতিনিয়ত হতাহতের সংখ্যা বাড়ছে। এই মর্মান্তিক হতাহতের ঘটনায় শোক প্রকাশ করছি । এ ঘটনায় বাকরুদ্ধ আমি । আমি স্তব্ধ, বাকরুদ্ধ, গভীর শোকাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। উত্তরায় মাইলস্টোন ক্যাম্পাসে অকস্মাৎ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ্ রাব্বুল আলামিন নিহতদের পরিবারকে যেন এই শোক সহ্য করার ক্ষমতা দান করেন। দুর্ঘটনার সময় শিশুদের আর্তচিৎকারে পুরো ক্যাম্পাস ভারী হয়ে ওঠে। বিমান দুর্ঘটনায় এতগুলো শিশুর মৃত্যু ইতিপূর্বে ঘটেনি। কোমলমতি শিশু শিক্ষার্থী যারা আহত হয়েছে, তারা দ্রুত সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসুক- এই প্রার্থনা করছি। সবার প্রতি অনুরোধ, রক্তদানে এগিয়ে আসুন। হাসপাতালে অযথা ভিড় করবেন না, তাতে চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটতে পারে।
সম্পাদক
জনতার আওয়াজ ডটকম
জনতার আওয়াজ/আ আ