প্রাণহানিতে মর্মাহত ইইউ অংশগ্রহণমূলক নির্বাচনের পথ খোঁজার তাগিদ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রাণহানিতে মর্মাহত ইইউ অংশগ্রহণমূলক নির্বাচনের পথ খোঁজার তাগিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ১২:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ১২:১৪ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
ঢাকায় সহিংসতা ও প্রাণহানিতে গভীরভাবে মর্মাহত ইউরোপের ২৭ রাষ্ট্রের জোট ইইউ। উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের তরফে একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজতে সরকারসহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের তাগিদ দেয়া হয়েছে। রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) হতাহতের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের তরফে সহানুভূতি প্রকাশ এবং নির্বাচন প্রশ্নে তাদের অবস্থান স্পষ্ট করা হয়। ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন কার্যালয় প্রচারিত ওই বার্তায় বলা হয়, ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন মিশন এবং এর সদস্য দেশগুলো রাজধানীর রাজপথে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। উদ্ভূত পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে পাওয়া। শনিবার বিএনপি’র মহাসমাবেশ পণ্ড হওয়ার পর পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে একজন পুলিশ সদস্য এবং এক যুবদলকর্মী নিহত হন। সেই রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে শনিবার রাতে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বলেন, আমরা সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে এটাও জানাচ্ছি যে, যুক্তরাষ্ট্র ঘোষিত ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংসতার ঘটনাগুলো আমরা পর্যালোচনা করবো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ