প্রার্থিতা ফিরে পেলেন ৪ শতাধিক, মোট বৈধ প্রার্থী দাঁড়াল যত - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৮, মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রার্থিতা ফিরে পেলেন ৪ শতাধিক, মোট বৈধ প্রার্থী দাঁড়াল যত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬ ৪:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬ ৪:৩০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪১৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল শুনানিতে তাদের বৈধ প্রার্থীর তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে মোট বৈধ প্রার্থী দাঁড়াল ২২৫৩ জন। রোববার (১৮ জানুয়ারি) ৯ দিনের শুনানি শেষ করে নির্বাচন কমিশন। এরপর এ ঘোষণা আসে।

শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আপনারা হয়তো অনেকেই আমাদের সমালোচনা করতে পারেন। স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বিষয়টা আমরা কীভাবে ছেড়ে দিয়েছি, আপনারা দেখেছেন। বিকজ উই ওয়ান্ট দি ইলেকশন টু বি পার্টিসিপেটেড। আমরা চাই যে সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। আপনারা সহযোগিতা না করলে কিন্তু হবে না।

গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। নির্ধারিত সময়ে এবার আড়াই হাজার মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করেন। এতে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। ৩০০ আসনে বৈধ প্রার্থী থাকে ১৮৪২ জন। এরপর ৬৪৫ জন আপিল করেন। আপিলকারীদের মধ্যে ১০ জানুয়ারি থেকে রোববার টানা ৯ দিনে শুনানিতে ৪১৭ জন প্রার্থিতা ফিরে পান। সব মিলিয়ে বৈধ প্রার্থী দাঁড়াল ২ হাজার ২৫৩ জন।

তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ