প্রিন্সেস হয়ে আসছেন ভাবনা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রিন্সেস হয়ে আসছেন ভাবনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ১২:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ১২:২১ পূর্বাহ্ণ

প্রিন্সেস হয়ে আসছেন ভাবনা
 

আশনা হাবিব ভাবনা। একেবারে ছোটবেলা থেকেই অভিনয়-নৃত্যে নিজেকে মেলে ধরেন তিনি। ছোট পর্দার পর তিনি বড় পর্দায় কাজ করেও প্রশংসিত হয়েছেন। এদিকে, বর্তমানে কাজ বেশ কম করছেন এ অভিনেত্রী। বেশ বেছে বেছে অভিনয় করছেন। ছোট পর্দার পরিবর্তে বড় পর্দার কাজেই বেশি মনোযোগী তিনি। ‘এক্সকিউজ মি’ ও ‘যাপিত জীবন’ নামে তার দু’টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এবার নতুন জার্নির কথা জানালেন ভাবনা। নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। আর সেটা তিনি জানালেন ফেসবুকে ঘোষণার মাধ্যমে। তার নতুন সিনেমার নাম ‘ল্যান্ড অফ দ্য প্রিন্সেস’। ছবিটি পরিচালনা করছেন আসিফ ইসলাম। এরইমধ্যে একটি পোস্টার প্রকাশ হয়েছে ছবিটির। এতে ভাবনাকে দেখা গেছে উচ্ছ্বাস নিয়ে নৃত্যরত অবস্থায়। ভাবনা জানান, ছবিটির গল্প লিখেছেন- লিওন, আসিফ ইসলাম ও জগন্ময় পল। এতে আরও অভিনয় করছেন- অরবিন্দ মজুমদার, সতেজ চৌধুরী, মাহমুদ আলম, একে আজাদ সেতু প্রমুখ। পরিচালক আসিফ ইসলাম বলেন, যাত্রা কীভাবে বদলে গেছে, কীভাবে সে টিকে থাকার লড়াই করছে এমন এক সময়ে, যখন ঐতিহ্য আর সময়ের চাহিদা এক নয়। আমি মনে করি, এই গল্পটি বলা জরুরি। শুধু স্মৃতির জন্য নয়, বরং যাত্রার ক্রমশ বিলীন হয়ে যাওয়া আত্মাকে ধারণ করার জন্য। ‘ল্যান্ড অফ দ্য প্রিন্সেস’ একটি প্রতিচিন্তা, যেখানে আজকের যাত্রার ভঙ্গুর বাস্তবতা উঠে এসেছে। ভাবনা বলেন, যাত্রাশিল্পের বর্তমান বাস্তবতা নিয়েই ছবির গল্প। এখানে আমিও একজন যাত্রাপালার প্রিন্সেসের ভূমিকায় অভিনয় করছি। আমার বিশ্বাস খুব ভালো কিছু হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ