ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুমা বিশ্বাস (২৬) নামের এক নয় মাসের অন্তঃসত্ত্বা নারী মারা গেছেন।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

রুমা বিশ্বাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের রমেশ বিশ্বাসের মেয়ে ও একই ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষের স্ত্রী।

লিটন ঘোষ বলেন, আমার স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা। রোববার (২৩ জুলাই) রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে পরীক্ষা করা হলে তার ডেঙ্গু পজিটিভ আসে। অন্তঃসত্ত্বা হওয়ায় বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার বিকেলে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার বিকেলে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। সেইসঙ্গে গর্ভের সন্তানেরও মৃত্যু হয়েছে।

রাজবাড়ীর জেলা সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুর ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

রুমা বিশ্বাসের বিষয়ে জানতে চাইলে বলেন, যেহেতু তিনি (রুমা বিশ্বাস) ফরিদপুরে মারা গেছেন তাই সেই তথ্য তারা রেকর্ড করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ