ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ২:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ২:৪৭ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
পূর্ব ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রবিবার (৩১ আগস্ট) রাত ৯টা ১৫ মিনিট জামায়াত ইসলামী, এনসিপি ও বিএনপির নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল ইসলাম।
প্রেস সচিব বলেন, নির্বাচন ছাড়া কোনও বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ প্রাধান্য পেয়েছে আজকের বৈঠকে।
তিনি আরও বলেন, ‘সেপ্টেম্বরে শেষ সপ্তাহে দুর্গা পূজা হবে। দুর্গা পূজাকে ঘিরে যেন কোনও ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।’
পিআর পদ্ধতি নিয়ে শফিকুল ইসলাম বলেন, ‘পিআর পদ্ধতি নিয়ে আলোচনা চলমান। ঐকমত্য কমিশন সে ব্যাপারে সিধান্ত নেবে।’
জনতার আওয়াজ/আ আ