ফের করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৩
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ৫, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ৫, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে অন্তত তিনজন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনে।
বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন তিনজন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০০ জনে।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ২১ জনের নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
জনতার আওয়াজ/আ আ