বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ২৮, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ২৮, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার খাঁ পাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, গাজীপুরের টঙ্গী এলাকার বি এস আই এস গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। গত ১০ দিন ধরে আন্দোলন করছেন তারা।
জনতার আওয়াজ/আ আ