বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদক কারাগারে, আদালত চত্বরে বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদক কারাগারে, আদালত চত্বরে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ

 

জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভ্পাতি সাইদুল ইসলাম ও সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) বগুড়ায় জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী ছাত্রদলের ওই দুই নেতাকে কারাগারে পাঠান।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ জানান, গত ২০ নভেম্বর পুলিশের দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় হাইকোর্ট থেকে তারা জামিনে ছিলেন। আজ ৩১ জানুয়ারী দুপুরে মঙ্গলবার বগুড়ার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদকের জামিন আদেশ বাতিল করে কারাগারে প্রেরনের প্রতিবাদে আদালত চত্বরে নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ