বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সারা জীবন কাটিয়ে দিব : কাদের সিদ্দিকী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সারা জীবন কাটিয়ে দিব : কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১১:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১১:৫৬ অপরাহ্ণ

 

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সারা জীবন কাটিয়ে দিব। বঙ্গবন্ধুর নীতি আদর্শে ছিলাম, আছি, থাকব। বঙ্গবন্ধুর আদর্শের বাইরে কখনো যাব না। আজ শনিবার বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ মিনারে সখিপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিবের দলে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ রাজনৈতিক নেতা বলেন, যে দেশ স্বাধীন করেছি রক্ত দিয়ে সেই দেশ কারও হাতে ছেড়ে দিতে পারি না। বঙ্গবন্ধুর নির্দেশে যুদ্ধ করছি, বঙ্গবন্ধুর মতো মানুষের সামনে সারা বাংলাদেশের মধ্যে এক মাত্র টাঙ্গাইলেই ঘোষণা দিয়ে অস্ত্র জমা দিয়েছি। সেক্ষেত্রে টাঙ্গাইলের বিন্দুবাসিনী মাঠে অবশ্যই স্মৃতি রাখা দরকার। তাহলে কী মনে করব এখন যারা আওয়ামী লীগ করে তারা কী বঙ্গবন্ধুকে পছন্দ করেন না। এখন বিএনপির দরকার ধানের শীষ, কিন্তু এই ধানের শীষ বিএনপির না, ধানের শীষ আমাদের নেতা মাওলানা ভাসানীর ন্যাপের প্রতীক।

তিনি বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করতে কাউকে দরকার হয় না। ধ্বংস করার জন্য আওয়ামী লীগই যথেষ্ট, তেমনি বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপি যথেষ্ট। মারামারি ছাড়া বিএনপি সমাবেশ করতে পারে না। সমাবেশ করলেও চেয়ার ভাংচুর করে।

টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল হালিম লালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীরপ্রতীক হাবিবুর রহমান, সদস্য শামীম মুনছুর আজাদ সিদ্দিকী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ