বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ইফতার বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ

 

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার বিকেলে ইফতার বিতরণ করা হয়েছে।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন আজ বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে ইফতার বিতরণ করেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন, মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সালাম পৌঁছে দেন ও জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের পুনর্বাসনের জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যেন দ্রুত সময়ের মধ্যে ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠে স্বাভাবিকভাবে জীবন অতিবাহিত করতে পারে সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ