বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল ছাত্রদলের ছয় নেতা: ডিবি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল ছাত্রদলের ছয় নেতা: ডিবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২০, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২০, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ছাত্রদলের কেন্দ্রীয় এক নেতাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে- এমন খবরে তাকে খুঁজতে বের হয়ে আরো পাঁচ নেতার নিখোঁজ হওয়ার ঘটনায় শনিবার (১৯ আগস্ট) দিনভর উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন বিএনপি নেতারা। অবশেষে ছয়জনের খোঁজ মিলেছে।

শনিবার রাতেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।

রবিবার (২০ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে গ্রেফতার পরবর্তী আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবী বলেন, গ্রেফতারকৃতরা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।

তিনি জানান, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম বিশেষ অভিযান পরিচালনা করে লালবাগ থানাধীন বাসা নং- ৩৮/১/এ এর ৩য় তলায় বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার (১৮ আগস্ট) দিবাগত রাতে ৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৩৬ রাউন্ড গুলিসহ ৬ জনকে গ্রেফতার করে।

তিনি জানান, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ওরফে জিসান (৩১), বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ বিল্লাহ (৩০), ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো. হাসানুর রহমান হাসান (৩২), ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন (৩১), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর (৩২) ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আর রিয়াদ (২১)।

সংবাদ সম্মেলনে খোন্দকার নুরুন্নবী আরো জানান, গ্রেফতারের পর মমিনুল ইসলাম ও মোহাম্মদ আরিফ বিল্লাহের দেহ তল্লাশী করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক রাউন্ড গুলি ভর্তি অবস্থায় একটি লোহার তৈরী কাঠের বাটযুক্ত পিস্তল, তাদের কাধে থাকা ব্যাগের ভিতর আট রাউন্ড গুলি ভর্তি অবস্থায় একটি লোহার তৈরী কাঠের বাটযুক্ত টপ ব্রেক রিভলবার, একটি কালো রংয়ের প্লাষ্টিকের বক্সের ভিতরে ১৯ রাউন্ড গুলি, আট রাউন্ড গুলি ভর্তি অবস্থায় একটি লোহার তৈরী কাঠের বাটযুক্ত টপ ব্রেক রিভলবার, উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর হাইকমান্ড এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাইকমান্ডের নির্দেশে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয় শাখাসমূহ রাজপথে বিএনপির শক্তি বৃদ্ধির লক্ষ্যে ছাত্রদলের অবৈধ আগ্নেয়াস্ত্রের মহড়া প্রদশর্ণের মাধ্যমে জনমনে ভীতি এবং আতঙ্ক সৃষ্টি করে অন্তর্ঘাত মূলক কাজ করে। বর্তমান সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনার নিমিত্তে ওই স্থানে অবস্থান করছিল। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।

অন্য এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক (ভারপ্রাপ্ত সদস্যসচিব) তানভীর আহমেদ রবিনকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ