বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যাশা আমিনুল হকের - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যাশা আমিনুল হকের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১০:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১০:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমেই স্বাধীন বাংলাদেশে নতুনভাবে সমৃদ্ধশালী দেশ গড়তে পারার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব রাজধানীর পল্লবী-২ নম্বর কমিউনিটি সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মিরপুর জোনের আয়োজনে সিরাতুন্নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হামদ-নাত মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

তিনি বলেছেন, ‘আমরা চাই, অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গড়তে। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যেই ধর্মের থাকুক না কেন, সবাইকে নিয়ে আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখতে হবে।

গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতা এবং বিএনপি নেতাকর্মীদের রক্ত বৃথা যাবে না উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, স্বৈরাচার শেখ হাসিনাসহ তার অবৈধ মন্ত্রী-এমপি এবং আজ্ঞাবহ প্রশাসনের কর্মকর্তা; যাদের নির্দেশে আমাদের হাজার হাজার ছাত্র-জনতা ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে, তাদের রক্ত কখনো বৃথা যাবে না। হত্যাকারীদের বিচার অবশ্যই একদিন বাংলার মাটিতে হবে।

এ সময় পল্লবীর দারুর রাশাদ মাদ্রাসা, বায়তুস সালাম মাদ্রাসা এবং ছাত্র-শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য মুরুব্বিয়ানসহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ