বন্যার্তদের পাশে দাঁড়াল ছাত্রদল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বন্যার্তদের পাশে দাঁড়াল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলন প্লাবিত হয়েছে। স্মরণকালের ভয়াবহ বানে ভাসছে ফেনী, নোয়াখালী, চাঁদপুরসহ বিভিন্ন জেলা। ঘর-বাড়ি, রাস্তা-ঘাট তলিয়ে গেছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন মানুষ। শুকনা খাবার সংকট দেখা দিয়েছে। বিদুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার গ্রাম।

বন্যা কবলিত কুমিল্লায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরের দিক নির্দেশনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যার পানিতে আটকে পড়া মানুষের মালামাল উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

এ সময় উদ্ধারকাজে অংশ নেন ছাত্রদলের কেন্দ্ৰীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত আলী সুজার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, মহানগর ছাত্রদল নেতা নাহিদ রানা, ফয়সাল আহমেদ, সাফকাত পিয়াস, নিপু, জেলা দক্ষিণ ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রবিন, ডি কে ইয়াছিন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ