বরিশালে বিএনপিতে যোগ দিলেন ৪০ সনাতন ধর্মাবলম্বী পরিবার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে বিএনপিতে যোগ দিলেন ৪০ সনাতন ধর্মাবলম্বী পরিবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বরিশাল সদর উপজেলায় বিএনপি নেতার হাতে ফুল দিয়ে দলটিতে যোগদান করেছেন ৪০টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যরা।

সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের উত্তর কড়াপুর বৌশেরহাটে এই যোগদান অনুষ্ঠিত হয়।

বরিশাল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার বিকেলে রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বৌশেরহাটে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, আলহাজ মন্টু খান, মাহাবুবুল আলম বাবুলসহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও তাদের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষভাগে রায়পাশা-কড়াপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ৪০টি পরিবারের নারী-পুরুষ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীনের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন। তারা ওই ইউনিয়নের বাসিন্দা অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার জয়দেব সিং-এর নেতৃত্বে বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ