বরিশাল বিএনপির পাল্টাপাল্টি আনন্দ ও ঝাড়ু মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশাল বিএনপির পাল্টাপাল্টি আনন্দ ও ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ

 

বরিশাল মহানগরের আহ্বায়ক ও সদস্য সচিবসহ ২৩ সদস্য বিশিষ্ট ২নং ওয়ার্ড কমিটি অনুমোদন করায় মহানগর বিএনপি আহ্বায়ক ও সদস্য সচিবসহ আহ্বায়ক কমিটিকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা আনন্দ মিছিল করেছে ২ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৪) মার্চ বিকালে ২ নং ওয়ার্ড কমিটি নগরের নাজিরপুল এলাকা থেকে এক আনন্দ মিছিল বেড় করে দলীয় কার্যলয়ে এসে শেষ করে।

২নং ওয়ার্ড কমিটির নতুন নেতৃত্বে আসা আহ্বায়ক সামসুল আলম সভাপতিত্বে এ সময় মহানগর আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব অ্যাড. মীর জাহিদুল কবির জাহিদকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কাজী আরিফুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. মহসিন সিকদার, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন আকন (বাদশা), যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান রিপনসহ আহ্বায়ক কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

এই আনন্দ মিছিলে অনুপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হানিফুল ইসলাম সুমনসহ তার অনুসারি নেতৃবৃন্দ।

উল্লেখ্য হানিফুল ইসলাম সুমন ও তার অনুসারিরা এই কমিটি প্রত্যাখান করে সোমবার বিকালে নগরীতে মিছিল করে ও সদস্য সচিব অ্যাড. মীর জাহিদুল কবিরকে অভিযুক্ত করে টাকার বিনিময়ে কমিটি দিয়েছে বলে অভিযোগ করেন।

অন্যদিকে বিকাল সাড়ে ৩টায় নগরের ৬নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ ঘোষিত কমিটি প্রত্যাখান করে এক ঝাড়ুমিছিল বের করে।

৬ নং ওয়ার্ড বিএনপি ঘোষিত কমিটির সদস্য সৈয়দ আলম চিশতি ভান্ডারীর নেতৃত্বে নগরের লাইনরোড থেকে এক বিক্ষোভ মিছিল বের করে সদররোডস্থ দলীয় কার্যালয় এসে শেষ করে। এ সময় আরও উপস্থিত ছিলেন মো. কামাল সরদার, সিরাজুল ইসলাম সিরাজ, আনসার আলি, মো. নান্নু মিয়া প্রমুখ।

বিক্ষোভ প্রতিবাদ শেষে সৈয়দ আলম বলেন, ‘দীর্ঘদিন বিএনপি পতাকার তলে থাকার পরও আজ মহানগর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে টাকা দিতে পারি নাই বলে ঘোষিত কমিটিতে সম্মান জনকস্থানে রাখা হয় নাই।’

যারা বিগত দিনে বিএনপির কোনো আন্দোলন সংগ্রামে একদিনের জন্য মাঠে নামে নাই আজ তারা টাকাওয়ালা এবং তাদের টাকার জোড় আছে বলেই তাদেরকে কমিটির আহ্বায়ক বানিয়ে কমিটি দিয়েছে মহানগর বিএনপি আহ্বায়ক ও সদস্য সচিব। আমরা এই কমিটি প্রত্যাখান করে নতুন করে কমিটি বিবেচনা করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের সু—দৃষ্টি কামনা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ