বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে: মতিয়া চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে: মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ

 

জাতীয় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, এ দেশের অগ্রযাত্রায় যত অর্জন তার সবকিছু আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। বঙ্গবন্ধুর পরে সবচেয়ে সুযোগ্য নেতৃত্ব এখন আওয়ামী লীগ দিচ্ছে। শেখ হাসিনা মানবতার মা; যিনি সব প্রতিকূল অবস্থা ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেন। তাই তার হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ।

আজ শুক্রবার সকালে শেরপুরের নকলা এবং নালিতাবাড়ী উপজেলায় স্কুল ও মাদ্রাসা পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় আগামী নির্বাচনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। আসুন, নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন।

আজ প্রথমে নকলা উপজেলার উরফা ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ি মাদ্রাসার ১৭০ জন শিক্ষার্থী এবং ২০০ হতদরিদ্র মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেন মতিয়া চৌধুরী। এরপর নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন, একটি পৌরসভার প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ি মাদ্রাসার ২ হাজার ৭৮০ জন শিক্ষার্থী এবং প্রতি ইউনিয়নে ১০০ জন দরিদ্র মানুষকে নিজ তহবিল থেকে একটি করে কম্বল দেন তিনি।

এ সময় নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমেল রিসিল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান রুবেল, পৌর মেয়র আবু বাক্কার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ