বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু সৌদি আরবের - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু সৌদি আরবের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

কাজ, ভ্রমণ ও ট্রানজিটের জন্য ভিসা স্টিকার অপসারণ করে ই-ভিসা চালু করেছে সৌদি আরব। বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান সোমবার (০১ মে) বিকেলে ঢাকাস্থ দূতাবাসে এ ঘোষণা দেন। তিনি বলেন, সৌদি সরকারের কয়েকটি দেশে একই ধরনের ই-ভিসা ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহীদুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক শফিকুর রহমান প্রমুখ।

ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, বাংলাদেশের নাগরিকরা আজ থেকে ই-ভিসা নিয়ে সৌদি আরব যেতে পারবেন। আজ একটি ঐতিহাসিক দিন। আর স্টিকার ভিসার প্রয়োজন হবে না। এটা অনেক সহজ হবে।

তিনি বলেন, আগে বাংলাদেশিদের ওমরাহর জন্য ই-ভিসা চালু ছিল। তবে, এখন থেকে সব ধরনের ভিসার ক্ষেত্রে ই-ভিসা নেওয়া যাবে।

কয়েকটি দেশে একই ধরনের ই-ভিসা ব্যবস্থা চালু করার পরিকল্পনা সৌদি সরকারের আছে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে সৌদি রাষ্ট্রদূত বলেন, সুদান থেকে ১০০টি দেশের ৬ হাজার লোককে উদ্ধার করেছে সৌদি আরব। বাংলাদেশের নাগরিকদেরও উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। সুদান থেকে এসে যে কেউ সৌদি আরবে আশ্রয় নিতে পারবেন। আমরা এক্ষেত্রে স্বাগত জানাই। সুদান থেকে বাংলাদেশিদের উদ্ধারের জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম বলেন, বাংলাদেশ থেকে যেসব কর্মী সৌদি আরবে যান, তারা আরবি বলতে পারেন না। এজেন্সি থেকে তারা ভিসা নিয়ে এলে বুঝতে পারেন না, এটা কোন প্রকার ভিসা। সে কারণে ভিসায় ইংরেজি বা বাংলা ভাষা থাকলে সুবিধা হয়। আমি আশা করি, পরে সৌদি আরব ই-ভিসায় ইংরেজি বা বাংলা ভাষা সংযোজন করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ