বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে ইইউ পার্লামেন্টে প্রস্তাব পাস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আনা প্রস্তাব ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে পাস হয়েছে। বাংলাদেশ ছাড়া আজারবাইজান এবং গুয়াতেমালার বিরুদ্ধেও একই ধরণের প্রস্তাব পাস হয়েছে ইইউ পার্লামেন্টে। যৌথ প্রস্তাবে নাগরিক অধিকার চর্চার বিষয়ে আন্তর্জাতিক চুক্তি অনুসরণে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইইউ পার্লামেন্ট।
এক বিবৃতিতে ইইউ পার্লামেন্ট সদস্যরা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে সরকারের প্রতি এনজিও, মানবাধিকার সংস্থা এবং কর্মী, ধর্মীয় সংখ্যালঘুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহবান জানিয়েছেন।
জনতার আওয়াজ/আ আ