বাংলাদেশের মানুষ পুশইন মেনে নেবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৭, বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশের মানুষ পুশইন মেনে নেবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৩, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৩, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ

 

বেনাপোল প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি

ভারত থেকে জোরপূর্বক ‘পুশইন’ ঘটনার প্রতিবাদে বেনাপোল সীমান্ত পরিদর্শনে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

পরিদর্শনকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাতের আঁধারে চুপিসারে কাঁটাতারের বেড়া খুলে বাংলাদেশে পুশইন করা চেষ্টা চালাচ্ছে। আমরা শুনতে পারছি সীমান্তের ওইপাড়ে অনেক মানুষকে তারা সমবেত করেছে। আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশইন মেনে নেবে না এবং পুশইন বন্ধে সরকারকে জরুরি উদ্যোগ নিতে হবে।

বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শনে আসেন তিনি। সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং স্থানীয় বাস্তবতা পর্যবেক্ষণই এ সফরের মূল উদ্দেশ্য। পরে দুপুরে বেনাপোলের পর্যটন হোটেলের লবিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেন।

সরকারের কাছে নাসিরুদ্দিন পাটওয়ারীর প্রশ্ন, বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে প্রবেশ করালো কীভাবে? যেখানে সরকার পতাকা বৈঠক করেছে তবুও কোনো সমাধান আসে নাই। সরকারের যে ফরেন পলিসি এবং স্বরাষ্ট্র নীতি আছে, সেটা আজকে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়েছে।

তিনি স্থানীয় জনগণের উদ্দেশ্যে আরও বলেন- যেখানেই সীমান্ত হত্যা হবে ইনশাল্লাহ আমরা আছি, আপনারা বিজিবির সঙ্গে ঐক্যবদ্ধ থাকবেন। দলমত নির্বিশেষে আপনারা পুশইনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। বাংলাদেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা বজায় রেখে যে-কোনো সীমান্ত-সংক্রান্ত সমস্যার সমাধান হওয়া উচিত- এটাই আমাদের প্রত্যাশা।

এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক মেয়াজ মেহরাব তালুকদার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক শোয়েব মিয়া।

উল্লেখ্য : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক জোরপূর্বক পুশইন করা ১০ থেকে ১২ জন নারী-পুরুষ ও শিশু তিনদিন ধরে বেনাপোলের সাদিপুর সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ