বাংলাদেশের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করছে : পিটার হাস - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করছে : পিটার হাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বাংলাদেশের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস। আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘মানবাধিকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক কর্মসূচি বাস্তবায়নই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। বাংলাদেশের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করছে। এক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বন্ধ ও শান্তি বজায় রাখতে তরুণদের এগিয়ে আসতে হবে।’

পিটার হাস বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রত্যাবাসন ও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞাসহ বেশ কিছু বিষয়ে কাজ করছে বাইডেন প্রশাসন। সংকট থেকে উত্তরণে সমন্বিত চেষ্টা দরকার বলেও জানান তিনি।

সেই সঙ্গে যুক্তরাষ্ট্র কখনো অন্যের ভূ-রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত আবারও বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের তাগিদ দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ