বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৭, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৭, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার (৭ মে) জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) পুলিশ টেলিকম, মো. ছিবগত উল্লাহকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) সিআইডি, ঢাকা, গাজী জসীম উদ্দিনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব), শিল্পাঞ্চল পুলিশ, মো. তাওফিক মাহবুব চৌধুরীকে প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি) বিপিএ, সারদা, রেজাউল করিম মল্লিককে ডিআইজি, ঢাকা রেঞ্জ, ড. শোয়েব রিয়াজ আলমকে ডিআইজি, এসপিবিএনে বদলি/ পদায়ন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ