বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে গাছে গাছে ঝুলছে জুলাই স্মৃতি নেমপ্লেট - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে গাছে গাছে ঝুলছে জুলাই স্মৃতি নেমপ্লেট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ

 

বাগেরহাট প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বাগেরহাট শহরের রাস্তার গাছে গাছে রবিবার ‘জুলাই স্মৃতি প্রতীকী নেমপ্লেট’ ঝুলিয়ে দিচ্ছেন জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। ছবি: খবরের কাগজ
বাগেরহাট শহরের রাস্তায়, স্কুল প্রাঙ্গণ ও নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা হাজারো গাছ এখন শুধু সবুজের প্রতীক নয়, তারা যেন ধারণ করছে আন্দোলনের চেতনা। জেলা ছাত্রদলের অভিনব উদ্যোগের মাধ্যমে এই গাছগুলো হয়ে উঠেছে জুলাই গণ-অভ্যুত্থানের জীবন্ত স্মারক।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের নূর মসজিদ মোড় থেকে শুরু করে পিডব্লিউডি সড়ক পর্যন্ত, এমনকি শহরের বিভিন্ন স্কুল ও নদীর ধারের প্রতিটি গাছে ঝুলছে ‘জুলাই স্মৃতি প্রতীকী নেমপ্লেট’। নেমপ্লেটে নেই কোনো স্লোগান, তবুও তা মনে করিয়ে দিচ্ছে এক অটুট অঙ্গীকার; মুক্তিযুদ্ধকে যেমন বুকে ধারণ করি, ঠিক সেভাবেই জুলাই গণ-অভ্যুত্থানকেও স্মরণ করতে হবে। এই নেমপ্লেট ঝুলিয়েছেন জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।

জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, ‘আমরা চাই নতুন প্রজন্ম শুধু ইতিহাস জানুক তা নয়, সেটি হৃদয়ে ধারণ করুক। প্রতিটি গাছ আমাদের কাছে আন্দোলনের প্রতীক। এগুলো যতদিন থাকবে, ততদিন জুলাইয়ের স্মৃতিও অটুট থাকবে। একই সঙ্গে আমরা পরিবেশের যত্ন নিতে চাই, কারণ টিকে থাকার জন্য সবুজ রক্ষা করা জরুরি।’
Ezoic

তিনি আরও বলেন, ‘ছাত্রদল সবসময় মুক্তিযুদ্ধ ও গণ-আন্দোলনের চেতনা লালন করে এসেছে। এই কর্মসূচি তারই ধারাবাহিকতা। আমরা বিশ্বাস করি, প্রতিটি নেমপ্লেট তরুণদের মনে দেশপ্রেম আর দায়িত্ববোধ জাগ্রত করবে।’

নেমপ্লেট ঝুলানোর কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের শেখ আল মামুন, শামিম মুন্সি, রোহিত হালদার, ইমন শেখ, জিসান, আরিফিন অরিন, শাওনসহ অনেকে। তাদের দাবি, এই গাছগুলো ভবিষ্যৎ প্রজন্মকে শুধু ছায়া দেবে না, শিখিয়ে যাবে প্রতিরোধ আর পরিবেশকে ভালোবাসার গল্প।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ