বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৯, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২১, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২১, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রাম আমিনবাজারের ইজারা না পেয়ে ইজারাদার খলিলুর রহমান মানিকসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের আমিনবাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমিনবাজার ইজারা নিয়ে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তারা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা আরও বলেন, বাজারের পরিবেশ অস্থিতিশীল করতে একটি মহল পরিকল্পিতভাবে উস্কানি দিচ্ছে। তারা প্রশাসনকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এতে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ইজারাদার খলিলুর রহমান মানিক, বিএনপি নেতা আবুল কাশেম, ইসলামী আন্দোলন নেতা জাবের ইসলাম প্রমূখ।

সমাবেশ শেষে বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ