বাড়িতে আক্রমণের পর প্রকাশ্যে দিশা, কী জানালেন অভিনেত্রী? - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাড়িতে আক্রমণের পর প্রকাশ্যে দিশা, কী জানালেন অভিনেত্রী?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহিত
বলিউড অভিনেত্রী দিশা পাটানির বরেলির বাড়িতে শুক্রবার মধ্যরাতে প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায় গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারা। হিন্দু ধর্মাবলম্বী সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন এই অভিযোগের জেরেই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে দুষ্কৃতি দলের পক্ষ থেকে। এবার এই ঘটনার পর প্রথমবার প্রকাশ্যে এলেন দিশা পাটানি। কী প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী?

এই মুহূর্তে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে ব্যস্ত দিশা।

বরেলির বাড়িতে হামলা চলার সময় সেখানেই ছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাগ করে নিয়েছেন নিউ ইয়র্কের ইভেন্টের নানা ঝলক।
সেখানেই দেখা যাচ্ছে দিশাকে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিতে। কালো লং ড্রেসে ধরা দেন দিশা।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। বিদেশের মাটিতে হাসিমুখে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নেড়ে সৌজন্য বিনিময় করতে দেখা গেছে দিশাকে।
তার সেই পোস্টে মন্তব্য করেছেন তারকারা। মৌনি রায় কমেন্টে লিখেছেন, ‘মাই বেবি’, জ্যাকলিন ফার্নান্ডেজ ইমোজি পোস্ট করেছেন।

কেউ আবার দিশার তন্বী চেহারার প্রশংসা করেছেন। এদিন সকলের সামনে বরাবরের মতোই ধরা দেন অভিনেত্রী। জীবনে ঘটে যাওয়া এক দুঃসহ ঘটনাকে পরোয়া না করে নিজের ছন্দে, নিজের পেশাকেই প্রাধান্য দিয়েছেন দিশা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ