‘বাবার সঙ্গে শাহীনের ব্যবসা ছিল বলে জানা নেই আনারের মেয়ে ডরিন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘বাবার সঙ্গে শাহীনের ব্যবসা ছিল বলে জানা নেই আনারের মেয়ে ডরিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৫, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৫, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি
বাবার সঙ্গে শাহীনের পরিচয় থাকতে পারে, তবে ব্যবসায়ীক কোনো সম্পর্ক ছিল বলে জানা নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। শনিবার (২৫ মে) ঝিনাইদহে নিজ বাড়ির সামনে অবস্থান কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।তিনি বলেন, বাবা হত্যার পরিকল্পনাকারী শাহীনকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হোক। তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হোক। তাহলে হয়তো অনেক তথ্য বেরিয়ে আসবে। অনেক আগে কালীগঞ্জে আসত শাহীন। বাবার সঙ্গে তার পরিচয় থাকতে পারে, তবে শাহীনের ব্যবসা ছিল বলে জানা নেই।এদিকে শনিবার বেলা ১১টায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি ও মৃতদেহ শনাক্তের দাবিতে কালীগঞ্জ শহরে তার বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করে উপজেলার নেতাকর্মীরা।পরে আনারের মেয়ে ডরিনের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ উপস্থিত ছিলেন।সাক্ষাৎ শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, জানতে পেরেছি হয়তো আগামী কালের মধ্যে আনারের মরদেহের খোঁজ মিলবে বা নির্দিষ্ট তথ্য জানা যাবে। তবে আনারের মৃতদেহ পাওয়ার পরই আওয়ামী লীগের দলীয় কর্মসূচি দেওয়া হবে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, আমরা এমপির পরিবারের নিরাপত্তার কাজ করছি। যেহেতু ঢাকা ও কলকাতায় মামলা হয়েছে সেখান থেকেই তদন্ত করছে। তাদের নির্দেশনা আসলে আমরা সেভাবে কাজ করব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ