বিএনপির আরও ৪ নেতা বহিষ্কার - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির আরও ৪ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪ ১১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪ ১১:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় আরও ৪ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

বৃহস্পতিবার (১৬) মে এক বিবৃতিতে এ তথ্য জানায় দলটি।

বিবৃতিতে বলা হয়, আগামী ২৯ মে ২০২৪ তারিখ অনুষ্ঠাতব্য ৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ঈসারত মুন্সিকে বহিষ্কার করেছে ফরিদপুর সাংগঠনিক বিভাগ। তিনি ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সিলেট বিভাগে বহিষ্কার করা হয়েছে নুরুল হক টিপুকে। তিনি হবিগঞ্জ জেলার সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি।

ঢাকা বিভাগে বহিষ্কার করা হয়েছে টাঙ্গাইল জেলার নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুস সামাদ দুলালকে। তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

রাজশাহী বিভাগে বহিষ্কার করা হয়েছে পাবনা জেলার আটঘরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ আলী প্রামানিককে। তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

এর আগে ৩য় ধাপের নির্বাচনে অংশগ্রহণ করায় সাংগঠনিক ৯টি বিভাগে ৫২ জনকে বহিষ্কার করে বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ