বিএনপির কিছু যায়-আসে না, শমসের-তৈমুর প্রসঙ্গে মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির কিছু যায়-আসে না, শমসের-তৈমুর প্রসঙ্গে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১২:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১২:৫৩ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
সাবেক বিএনপি নেতা প্রয়াত নাজমুল হুদা প্রতিষ্ঠিত তৃণমূল বিএনপির প্রথম কাউন্সিল আগামী ১৯ সেপ্টেম্বর। সেদিন দলটিতে যোগ দেবেন সাবেক দুই বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী ও অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। এ নিয়ে বেশ সরগরম রাজনৈতিক অঙ্গন। সাবেক দুই সিনিয়র নেতার অন্য দলে যোগদান প্রসঙ্গে নিশ্চুপ ছিল বিএনপি। কিন্তু, আজ এ বিষয়ে কথা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তৃণমূল বিএনপিতে সাবেক দুই নেতার যোগদান প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তারা কেউ বিএনপির সদস্য না। ফলে, তারা আরেকটা দল করতে পারেন। এতে বিএনপির কিছু আসে যায় না।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। এই দলে এমন খড়কুটো অনেক এসেছে, আবার চলেও গেছে। এতে বিএনপির কিছু যায়-আসে না।

তৃণমূল বিএনপিতে শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকারের যোগ দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তারা কেউ বিএনপির সদস্য নন। ফলে, তারা ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন। আরেকটা দল করতেই পারেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ