বিএনপির যুগপৎ আন্দোলনে থাকবে বাম ঐক্য - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির যুগপৎ আন্দোলনে থাকবে বাম ঐক্য

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ

 

চলমান সরকার পতনের আন্দোলনের মধ্যেই গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে বিএনপি। এ নিয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যরা আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।

তিনি বলেন, বাম ঐক্যের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী দিনের রাজপথের আন্দোলন-সংগ্রামে উনারা থাকবেন, এই ওয়াদা জাতির সামনে করেছেন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটির দুইজন সদস্য।

বুলু আরও বলেন, বিএনপি যে ২৭ দফার রূপরেখা দিয়েছেন, সেটি যেন ভবিষ্যতে বাস্তবায়ন করে। একইসঙ্গে আগামীতে নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন হবে, সেখানে ক্ষমতায় গিয়ে আন্দোলনকারী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন ও ২৭ দফা বাস্তবায়ন করে পরবর্তী প্রজন্মের জন্য বাংলাদেশকে বাসযোগ্য করতে হবে। মুক্তিযুদ্ধের অঙ্গীকার গণতান্ত্রিক বাংলাদেশ, অর্থনৈতিক মুক্তি আনতে হবে।

গণতান্ত্রিক বাম ঐক্য সমন্বয়ক হারুন চৌধুরী বলেন, বিএনপির ২৭ দফা কর্মসূচির পরে তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছে, আমরা তাদের কথা শুনেছি। তাদের রাষ্ট্র মেরামতের ২৭ দফা বিশ্লেষণ করে আমাদের বিশ্বাস হয়েছে, এটি দেশের কৃষক-শ্রমিক, মজুর, ছাত্র-যুবক, নারী-পুরুষ কথা আছে। আমরা বিশ্বাস করি, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এগুলো বাস্তবায়ন করবে। রাষ্ট্রের এই মেরামতগুলো হলে বাংলাদেশ উন্নত হবে।

তিনি বলেন, আগামীতে বিএনপির যে কোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে যুগপৎ থাকব। বাংলাদেশকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত করার জন্য বিএনপির সঙ্গে থাকব। বিএনপির ২৭ দফার সঙ্গে আমাদের কিছু সংযোজন আছে, সেগুলো পরবর্তীতে বৈঠক করে ঠিক করে নিব বলেও উল্লেখ করেন গণতান্ত্রিক বাম ঐক্য সমন্বয়ক হারুন চৌধুরী।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাম ঐক্যের আবুল কালাম আজাদ, ডা. শামসুল আলম, হারুন আল রশিদ, গণতান্ত্রিক বাম ঐক্যের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের নেতারা অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ