বিএনপির লক্ষ্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা: মাইনুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির লক্ষ্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা: মাইনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ব্রেকিং নিউজের সম্পাদক মাইনুল ইসলাম বলেছেন, বিএনপির মূল লক্ষ্য হচ্ছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, দেশের জনগণকে নিরাপত্তা দেওয়া সার্বভৌমত্ব রক্ষা করা এবং শ্রমিকদের জন্য কাজ করা।

বৃহস্পতিবার (১ মে) নয়া পল্টন বিএনপির কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাইনুল ইসলাম বলেন, গত ১৭ বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় এবং তার নেতৃত্বে ফ্যাসিবাদ শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করেছে বিএনপি। শেখ হাসিনার পতন হয়েছে। এখন সময় দেশ গড়ার। বিএনপি যে ৩১ দফা দিয়েছে তা প্রতিষ্ঠা করার দিন হচ্ছে আগামীর দিন।

তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এই ৩১ দফা প্রতিষ্ঠিত হবে। এই ৩১ দফার মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। জনগণ তার অধিকার ফিরে পাবে। শ্রমিকরা তার ন্যায্য অধিকার ফিরে পাবে।

মহান মে দিবস উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের পূর্ব ঘোষিত শ্রমিক সমাবেশ দুপুর ২টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ স্থায়ী কমিটির সদস্যরাও যোগ দেবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ