বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সপু জামিনে কারামুক্ত - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সপু জামিনে কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ

 

বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

কারামুক্তির পর সপু এ তথ্য নিশ্চিত করেছেন।

কারামুক্তির পর জেলগেটে সপুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজসহ অন্যরা।

গত ৮ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ধানমন্ডির শংকরের বাসা থেকে সরফত আলী সপুকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ। পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পেলেও কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে ফের গ্রেপ্তার করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ