বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী : জাহিদ হোসেন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী : জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১৯, ২০২৫ ৪:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১৯, ২০২৫ ৪:০৭ অপরাহ্ণ

 

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বিএনপি শহীদ জিয়ার আদর্শে গড়া একটি দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষে ভোট দিয়ে দেশ ও দশের সেবা করার সুযোগ দিন।

রবিবার (১০ অক্টোবর) সকাল ১১টায়-দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসদর আরসি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘বিএনপির আমলে ছেলে-মেয়েদের লেখাপড়া করতে পথে যাতায়াতে কোনো প্রকার অসুবিধা হবে না। বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী। সুতরাং ধানের শীষে ভোট দিয়ে দেশ ও দশের সেবা করার সুযোগ দিন।’

পৌর বিএনপির সভাপতি ও জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান, মহিলা সংগঠনের আহ্বায়ক মোছা. ইসতেহারা বেগম, ব্যবসায়ী সংগঠনের গোলাম কুদ্দুস।

সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হাতকে শক্তিশালী করতে এবং বিএনপিকে ধানের শীষে ভোট দিতে সবাইকে আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ