বিএনপি ক্ষমতায় এলেই আগের মতো অন্যায়-নির্যাতন করবে : তোফায়েল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি ক্ষমতায় এলেই আগের মতো অন্যায়-নির্যাতন করবে : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ

 

বিএনপি ক্ষমতায় এলে আবারও ২০০১ সালের মতো অত্যাচার- নির্যাতন করবে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, সুতরাং আপনারা সতর্ক থাকবেন, যাতে কোনোমতেই অশুভ শক্তি ক্ষমতায় আসতে না পারে।

রবিবার (২ অক্টোবর) বিকেলে ভোলা সদরের কাচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রবীণ এই নেতা বলেন, বিএনপি শুধু বক্তৃতা আর বিবৃতি দেয়, অপপ্রচার চালায়, কিন্তু আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে।প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গ্রামগুলো শহরে পরিণত হয়েছে।

কাচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মাস্টারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাবেক যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ