বিএনপি জামায়াতকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে ময়মনসিংহে আ.লীগ নেতারা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি জামায়াতকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে ময়মনসিংহে আ.লীগ নেতারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৪, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৪, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

কোটা আন্দোলনকে ইস্যু করে দেশরত্ন শেখ হাসিনাকে হটিয়ে ক্ষমতায় যাওয়ার দ্বিবাস্বপ্ন দেখছে বিএনপি—জামায়াত। তাই দেশে তারা তাণ্ডবলীলা চালাচ্ছে। শেখ হাসিনার সৈনিকেরা বেঁচে থাকতে তাদের এ স্বপ্ন কোনদিন পূরণ হবে না। আগামীকাল থেকে ময়মনসিংহের যে জায়গায় বিএনপি নেতাকমীর্কে পাওয়া যাবে সেই জায়গা থেকেই নিশ্চিহ্ন করা হবে। এই অপশক্তিকে কোন ভাবেই মাথাছাড়া দিয়ে ওঠার সুযোগ ভাবেই বঙ্গবন্ধুর সৈনিকেরা দিবে না।

রোববার বিকালে দেশব্যাপী বিএনপি—জামায়াতের ধ্বংসাত্মক কর্মকান্ডের প্রতিবাদে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

কৃষ্ণচূড়ার সমাবেশে নগরীর ৩৩টি ওয়ার্ড বিপুল পরিমাণ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকমীর্রা দুপুর থেকেই মিছিলে মিছিলে জড়ো হতে থাকেন।

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো.ইকরামুল হক টিটু, সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ—৪ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড.আজহারউদ্দীন, সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র আলহাজ্ব মাহবুবুর রহমান দুলাল,
মহানগর যুবলীগের আহবায়ক মো.শাহিনুর রহমান, যুগ্ম আহবায়ক রাসেল পাঠান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন আরিফ,
মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম রায়হান, সিনিয়র সহসভাপতি নুর আলী তালুকদার, জেলা ছাত্রলীগের সভাপতি মো: আলআমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি, যুগ্ন আহ্বায়ক ফাহিম ফেরদৌস ফুয়াদসহ মহানগর আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ—৪ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত বলেন, বিএনপি—জামায়াত যেন কোন ভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য দলীয় নেতাকমীর্দের সতর্ক অবস্থানে থাকতে হবে। আগামীকাল সোমবার নগরীর টাউন হল মোড়ে সকাল ১০টায় দলীয়—নেতাকমীর্দের টাউন হলে জড়ো হওয়ার আহবান জানান।

পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর গাঙ্গিনারপাড়, নতুন বাজার হয়ে টাউন হল গিয়ে শেষ হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ