বিএনপি ডেঙ্গু মশার চেয়ে বেশি মারাত্মক: তথ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি ডেঙ্গু মশার চেয়ে বেশি মারাত্মক: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৪, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৪, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

অনেক ক্ষেত্রে বিএনপি ডেঙ্গু মশার চেয়ে বেশি মারাত্মক বলে দাবি করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘যারা বাসে আগুন জালিয়ে দিনে দুপুরে মানুষ মারে তারা ডেঙ্গু মশার চেয়ে ভয়ানক।’

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষক লীগের ডেঙ্গু মশা নিধন ও সচেতনতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি-বেসরকারী সংস্থাগুলোর পাশাপাশি কৃষক লীগের উদ্যোগে দেশব্যাপী ডেঙ্গু মশা নিধন ও সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। আজ (শুক্রবার) রাজধানীর খামারবাড়িতে আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘বিএনপি জনগণের জন্য রাজনীতি করে না, তারা রাজনীতি করে জিয়া পরিবারের জন্য।’

ডেঙ্গুর মতো বিএনপিকে রাজপথে দমন করতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান ড. হাছান মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সরকারের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, সবাই সচেতন হলে ডেঙ্গু থেকে পরিত্রাণ সম্ভব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ