বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না: ড. ওবায়দুল্লাহ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না: ড. ওবায়দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ

 

বাগেরহাট প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী দল। তারা ধর্ম নিয়ে রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল্লাহ।

রবিবার (১৯ অক্টোবর) খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, যারা ধর্ম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে সাধারন মানুষকে বিভ্রান্ত করে ভোট নিতে চাচ্ছেন তাদের প্রকৃত রুপ জনগন বুঝে গেছেন। বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানের শুরুতে “বিসল্লাহির রহমানির রহিম” কথাটি সংবিধানে লিপিবদ্ধ করেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশ হবে একটি সুখি সমৃদ্ধশালী দেশ। তাই আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহবান জানান তিনি।

ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন শাহজাহানের সভাপতিত্বে এ কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মেহেদী হাসান ইয়াদ, বিএনপি নেতা অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অধ্যাপক আব্দুল আউয়াল, শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, খাউলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম মিয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ