বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে হয়রানি করা হচ্ছে : ডা. শাহাদাত - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে হয়রানি করা হচ্ছে : ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ৭, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ৭, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে কোতোয়ালি থানা যুবদলের আহ্বায়ক নূর হোসেন নুরুকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামের কোর্ট হিল চত্বরে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

ডা. শাহাদাত বলেন, এদেশের মানুষের বাকস্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, সাংবিধানিক অধিকার নেই, ভোটাধিকার নেই। আজ একদলীয়ভাবে দেশ চালাচ্ছে সরকার। এই সরকার একদলীয় নির্বাচনের লক্ষ্যে ২০১৮ সালে নির্বাচনের আগে যেভাবে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে, ঠিক সেভাবে এখন থেকে গ্রেফতার শুরু করেছে।

জনগণ বর্তমান সরকারকে বিশ্বাস করে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এ সরকারের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। তারা সবসময় মিথ্যাচার করে আসছে। গতকাল আমাদের কোতোয়ালি থানা যুবদলের আহ্বায়ক নূর হোসেন নূরকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজকের যে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেই মামলার এজাহারে তার নাম ছিল না।

বাকলিয়া, কোতোয়ালি ও চকবাজার এলাকায় বিএনপির নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে তল্লাশির নামে পুলিশি হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই। সাংবাদিকরা সরকারের সমালোচনা করলেই তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন দেশের মানুষ তাদের গণতন্ত্র ফিরে পাবে না, ভোটার অধিকার ফিরে পাবে না, বাকস্বাধীনতা ফিরে পাবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ