বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলের বিয়েতে মির্জা ফখরুল-জিএম কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলের বিয়েতে মির্জা ফখরুল-জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২০, ২০২২ ১২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২০, ২০২২ ১২:৪৩ অপরাহ্ণ

 

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াসের বিয়ে শুক্রবার (১৯ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা অংশ নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার মধ্যরাতে জানান, কামাল উদ্দিন-শাহানাজ কামাল দম্পতির কন্যা ব্যারিস্টার তাসমিনা শাহতাজের সঙ্গে বিয়ে হয়েছে ব্যারিস্টার আবরার ইলিয়াসের।

আবরারের বিয়েতে মির্জা ফখরুল ও জিএম কাদেরের সাক্ষাৎ প্রসঙ্গে শায়রুল কবির খান বলেন, ‘অনুষ্ঠানে দুই জাতীয় নেতার সাক্ষাৎ ও কুশল বিনিময় হয়েছে।’

একটি সূত্রে জানা গেছে, আগামী ২৩ আগস্ট আবরার-তাসনিমা দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা হওয়ার কথা রয়েছে। বিয়ের কার্ডে ইলিয়াস আলী ও তাহসিনা রুশদীরের নাম উল্লেখ রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ