বিকেএমইএ নির্বাচনে ৩৫ পদের বিপরীতে ৪২টি মনোনয়ন পত্র জমা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিকেএমইএ নির্বাচনে ৩৫ পদের বিপরীতে ৪২টি মনোনয়ন পত্র জমা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৯, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৯, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
বিকেএমইএ’র নির্বাচনে মোট ৩৫ টি পদের বিপরীতে ৪২জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বুধবার (৯ এপ্রিল) বিকালে নগরীর নবাব সলিমুল্লাহ সড়কের পাশে বিকেএমইএ’র ভবনে এ মনোনয়ন জমা দেওয়া হয়।
এসময় বিকেএমইএর সভাপতি হাতেম বলেন, আমরা একটি প্যানেল নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছি। এখন সময় আছে আরও মনোনয়ন পত্র জমা পরতে পারে। আমরা আশা করছি এটি সদস্যদের নিয়ে একটি বন্ধুত্বপূর্ন নিবাচন করতে পারবো।’
বিকেএমই এর নির্বাচন পরিষদের সদস্য শাহজাহান সিদ্দিকি বলেন, আমরা সুষ্ঠু ভোটের পরিবেশের জন্য প্রযুক্তি ব্যবহার করার চিন্তা করছি। ২টি কেন্দ্রের ফলাফল ২ জায়গায় স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে। যাতে করে আমাদের নির্বাচন স্বচ্ছ থাকে। এখন পর্যন্ত আমরা কোন চাপ অনুভব করিনি।
বিকেএমই এর নির্বাচন পরিষদের চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরী বলেন, আমরা একটা রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচন উপহার দেওয়ার জন্য আশা করছি। পরিবর্তিত এই সময়ে একটু সুষ্ঠু সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারবো। আমাদের মোট ৩৫ টি পদের এ পর্যন্ত প্রায় ৪২টি মনোনয়ন পত্র জমা হয়েছে। আমরা যাচাই বাছাই করে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করবো। আমাদের মোট ২ টি কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি কেন্দ্র নারায়ণগঞ্জে এবং একটি ঢাকায়। যে কোনো সদস্য এই ভোটকেন্দ্রের যে কোনো একটায় ভোট দিতে পারবে। যে ভোটার নয়, সে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
তিনি আরো জানান, আমরা এখন পর্যন্ত কোনো কিছুর প্রতি চাপ অনুভব করছি না, নির্বাচনটা সুষ্ঠু হবে। রাজনৈতিক চাপ আসলেই যে মেনুপুলেট হবে এটা নয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ