বিগত দুই সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিগত দুই সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
ছবি সংগৃহীত

বিগত দুই সরকারের ব্যর্থতায় শিশুদের হামের টিকা না দেওয়ার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘২০২০ সালের ডিসেম্বরের পরে দেশে হামের টিকা প্রদানে সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়নি। গত ৬ বছরে দেশে হামের ক্যাম্পেইন করেনি বিগত সরকার।’

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার কিছুক্ষণ আগে মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ঝটিকা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘সরকার এখন সারা দেশব্যাপী হামের টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে। শুরুতে দেশের ৩০টি উপজেলায় কার্যক্রম শুরু করলেও গত ২০ তারিখ থেকে সারাদেশে পূর্ণাঙ্গভাবে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সময় দ্রুত সময়ে হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।’

ঝটিকা পরিদর্শনে এসে মন্ত্রী গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপনের দায়ে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীরকে প্রত্যাহারের আদেশ দেন এবং তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য বিভাগে বিভিন্ন অনিয়মের জন্য সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার ও টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর মো. মিজানকে ক্লোজ করা হয়েছে।’

এর আগে স্বাস্থ্যমন্ত্রী মুন্সীগঞ্জের স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এ সময় মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক নূর মহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্নস্থরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ