বিছানার একপাশ ভাড়া দিয়ে মাসে আয় অর্ধলাখ টাকা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, আগস্ট ২৭, ২০২৩ ৮:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, আগস্ট ২৭, ২০২৩ ৮:৫১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
অচেনা লোকদের কাছে নিজের বিছানার একপাশ ভাড়া দিয়ে মাসে প্রায় ৪২ হাজার টাকা আয় করেন অস্ট্রেলিয়ার এক তরুণী। তার সঙ্গে এক বিছানায় ঘুমানোর সুযোগ পেতে পারেন যে কেউ। তবে শর্ত রয়েছে মানতে হবে কিছু শর্ত। নির্দিষ্ট টাকার বিনিময়ে আর শর্ত মেনেই ওই তরুণীর সঙ্গে এক বিছানায় ঘুমানোর সুযোগ মিলবে। পেশাই একজন মডেল ওই তরুণী। তার নাম মণিকা জেরেমিয়া।
অস্ট্রেলিয়ান এই মডেলের দাবি, এভাবেই তিনি বছরে লাখ লাখ টাকা আয় করেন। তবে তার এই পেশাকে দেহব্যবসার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। অস্ট্রেলিয়ায় ‘হট বেডিং’ নামে এক বিশেষ প্রথার চল রয়েছে। একই বিছানা অনেকে ব্যবহার করেন। উদ্দেশ্য সবসময় বিছানা গরম রাখা। সে কথা মাথায় রেখেই নিজের বিছানাটিও ভাড়া দেওয়ার কথা ভাবেন মণিকা।
একা থাকতে ভালবাসেন অনেকেই। তবে করোনা অতিমারি বুঝিয়ে দিয়েছিল একা থাকার ভয়াবহতা। বিচ্ছেদের পর দীর্ঘদিন একাই ঘুমাতে হতো তাকে। এতে বিছানার একপাশ অনেক ঠান্ডা হয়ে যাওয়ায় রীতিমতো অসুবিধা হতো মণিকার। সব দিক ভেবেই নিজের বিছানায় অচেনা পুরুষদের ঘুমানোর অনুমতি দেন তিনি। তবে বিনামূল্যে নয়। নির্দিষ্ট রয়েছে সেই ভাড়াও। তবে শর্ত একটাই। এখানে যৌনতার কোনো জায়গা নেই।
অর্থাৎ অচেনা ব্যক্তি তার বিছানায় ঘুমালেও কোনোভাবেই তার সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার সুযোগ পাবেন না। আগে থেকেই এই শর্তের কথা জানিয়ে দেন মনিকা।
ওই তরুণীর মতে, একসঙ্গে এক বিছানায় শুতে গেলে সব সময়ে যে শারীরিক চাহিদা থাকতেই হবে, এমনটা কিন্তু নয়। তার বাইরেও এমন অনেক মানুষ আছেন, যারা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আগ্রহী। আমি তেমন মানুষদের জন্যই ‘হট বেডিং’ ব্যবস্থা চালু করেছি। বিছানা ভাড়া দেওয়ার আগে আমি সব বিষয় খোলাখুলি আলোচনা করে তবেই তাকে বাড়িতে আসার অনুমতি দেই।
জনতার আওয়াজ/আ আ