বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৮, শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: বিএনপির মিডিয়া সেল

পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে বনানী সামরিক কবরস্থানে যান প্রধানমন্ত্রী।

এর আগে, প্রথমে শেরেবাংলা নগরে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং শ্বশুর নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।

এরপর বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর প্রাঙ্গণে যান। সেখানে স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর, বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরে বিদ্রোহের ঘটনায় সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। এতে মোট ৭৪ জন নিহত হন। তাদের অধিকাংশকেই বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।


সরকারপ্রধানকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন
সরকারপ্রধানকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন
রাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আযহার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মুসল্লিদের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন। সরকারপ্রধানকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য ভিড় করেন মুসল্লিরা। এসময় মানুষের চাপ সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ বেগ পেতে হয়।

এর আগে বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেকের ইমামতিতে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও জামাতে অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ