বিভাগীয় শহরে অকটেন-পেট্রলের বরাদ্দ বাড়িয়ে বিপিসির নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ১১, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ১১, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বিভাগীয় শহরে অকটেন-পেট্রলের বরাদ্দ বাড়িয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
বুধবার (১১ মার্চ) বিপিসি-এর সচিব শোহিনা সুলতান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষে বিপিসি জ্বালানি তেল সরবরাহ/গ্রহণ সম্পর্কিত বিষয়ে নির্দেশনা দেয়। সে পরিপ্রেক্ষিতে দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রল) গড় বিক্রয় ২৫ শতাংশ কমানো হয়েছিল। এখন ২৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ কমিয়ে ফিলিং স্টেশন প্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে।
নির্দেশনায়, বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিসমূহের ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার/অ্যাজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।
জনতার আওয়াজ/আ আ