বিমানবন্দরে আটক ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মহানগর উত্তরের সভাপতি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ। মঙ্গলবার বিকালে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আটক করা হয়েছে। এ দুই নেতার নেতৃত্বে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজধানীতে সাধারণ শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে।
জনতার আওয়াজ/আ আ