বিরামপুর আওয়ামী লীগ সম্মেলনে দুপক্ষে দুই মঞ্চ, কাউন্সিল স্থগিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিরামপুর আওয়ামী লীগ সম্মেলনে দুপক্ষে দুই মঞ্চ, কাউন্সিল স্থগিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৯, ২০২২ ৭:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৯, ২০২২ ৭:১৯ অপরাহ্ণ

 

দিনাজপুরে বিরামপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাউন্সিল ও নতুন কমিটি ঘোষণা নিয়ে তুঘলকি কান্ড শুরু হয়েছে। দুপক্ষে দুটি মঞ্চ তৈরি হওয়ার পর বিরামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের কাউন্সিল স্থগিত করা হয়েছে।

ত্রি-বার্ষিক সম্মেলনের কাউন্সিল স্থগিতের বিষয়টি বুধবার (৯ নভেম্বর) বিকেলে বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মণ্ডল গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান মন্ডল বলেন, ‘মঙ্গলবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, যেহেতু এ ত্রি বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে একই উপজেলাতে দু’টি মঞ্চ তৈরি করা হয়েছে,তাই অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির আশঙ্ক্ষায় আপাতত স্থগিত করা হয়েছে কাউন্সিল।’

এ সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা পাইলট স্কুল মাঠে দলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু ও ঢাকা মোড়ে আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমানের চাতালে দুটি মঞ্চ নির্মাণ করা হয়। বিষয়টি কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।

সম্মেলন স্থগিতের বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু বলেন, ‘যেহেতু আমরা মঞ্চ তৈরি করেছি তাই সম্মেলন না হলেও আমাদের সমাবেশ হবে।’

বিরামপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় একটি সূত্র জানায়, ২০১২ সালে মিজানুর রহমান মন্ডলকে সভাপতি ও খায়রুল আলমকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৬৭ সদস্যর কমিটি ঘোষণা করা হয়। এরই মধ্যে ১১জন সদস্য মারা গেছেন। দীর্ঘ ১০ বছর পর আজ (৯ অক্টোবর) আবারও ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ