বিশ্ববাজারে দাম কমার সুফল নেই দেশে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ২৪, ২০২৩ ৯:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ২৪, ২০২৩ ৯:৩২ পূর্বাহ্ণ

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাবে প্রায় ১০ মাস আগে বিশ্ববাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে রেকর্ড হয়েছিল। সে তুলনায় এখন বিশ্ববাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বেশির ভাগের দাম তুলনামূলক কম। দু–একটি বাড়লেও খুব বেশি অস্থিতিশীল হয়নি বৈশ্বিক বাজার। তবে বিশ্ববাজারে কমলেও দেশে সেই হারে দাম কমেনি। আবার বিশ্ববাজারে যেগুলোর দাম বেড়েছে, দেশে বেড়েছে তার দ্বিগুণ হারে।
বিশ্ববাজারে মতো দাম না কমার কারণ হিসেবে ডলার, গ্যাস–বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধিকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। আবার বাজারে প্রতিযোগিতা কমে সরবরাহ হ্রাস পাওয়ায় পণ্যের দামও বেড়েছে। অর্থাৎ এত দিন নিত্যপণ্যের দাম বাড়ার কারণ হিসেবে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাব বা বিশ্ববাজারের মূল্যবৃদ্ধির দোহাই দেওয়া হলেও বাস্তবে অভ্যন্তরীণ কারণেই এই সুফল মিলছে না।
জনতার আওয়াজ/আ আ