বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫ ২:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫ ২:১৯ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে জায়গা পেয়েছে। ইংল্যান্ডের ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ক্রিকেট ৩৬৫ এই তালিকাটি প্রকাশ করেছে।
প্রতিবেদনে সিলেট স্টেডিয়ামকে বিশেষভাবে মনোরম প্রাকৃতিক দৃশ্যের কারণে তুলে ধরা হয়েছে। লেখা হয়েছে, “বাংলাদেশের উত্তর-পূর্বে পাহাড় এবং সবুজ চা বাগানের মাঝখানে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি চোখের জন্য এক আনন্দের স্থান। মাঠের চারপাশের নির্মল সবুজ পরিবেশ দেখে মনে হয় যেন কোনো সবুজ স্বর্গের মাঝখানে ক্রিকেট খেলা হচ্ছে। বিশেষ করে সকাল বা সন্ধ্যার খেলায়, যখন পাহাড়ের উপর কুয়াশা জমে থাকে এবং গোধূলির আলোতে মাঠ আলোকিত হয়।”
ক্রিকেট ৩৬৫ এর সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেটের পাশাপাশি স্থান পেয়েছে দক্ষিণ আফ্রিকার নিউল্যান্ডস স্টেডিয়াম, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল, ভারতের ধর্মশালা এইচপিসিএ স্টেডিয়াম, পাকিস্তানের গওয়াদর স্টেডিয়াম, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি ন্যাশনাল স্টেডিয়াম এবং ইংল্যান্ডের লর্ডস স্টেডিয়াম।
২০০৭ সালে নির্মিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশ করে। ২০১৪ সালের ১৭ মার্চ টি–টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যে প্রথম ম্যাচ আয়োজনের মাধ্যমে স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানের স্বীকৃতি পায়। এরপর থেকে বিপিএলসহ বিভিন্ন আন্তর্জাতিক সিরিজ ও গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আয়োজক হিসেবে পরিচিতি তৈরি করেছে।
জনতার আওয়াজ/আ আ