বিশ্বের সম্ভাব্য সব জায়গায় শ্রমবাজার উন্মুক্ত হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুলাই ১৭, ২০২৬ ৫:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুলাই ১৭, ২০২৬ ৫:১৪ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিশ্বের যেসব জায়গায় বাংলাদেশিদের জন্য শ্রমবাজারের সম্ভাবনা রয়েছে, সেসব জায়গায় শ্রমবাজার উন্মুক্ত করতে সরকারের সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে মালয়েশিয়ায় শ্রমবাজার খুলেছে। ধীরে ধীরে বিশ্বের অন্যান্য সম্ভাব্য সব জায়গাতেই বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সিলেট ইসকন মন্দিরে রথযাত্রা উৎসব উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
দুবাইয়ের শ্রমবাজার সম্পর্কে মন্ত্রী বলেন, দুবাইয়ে শ্রমবাজার নিয়ে ভুল তথ্য আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে। সপ্তাহখানেকের মধ্যে এ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
আরিফুল হক চৌধুরী বলেন, চা শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করতে থাকার ব্যবস্থা, পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা এবং সন্তানদের লেখাপড়ার সুযোগ নিশ্চিত এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি কাজ করে যাবেন।
সাম্প্রতিক ঈদুল ফিতর ও ঈদুল আযহায় প্রতিজন চা শ্রমিক তাদের প্রাপ্য উৎসব ভাতা পেয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী। শ্রমিকদের প্রতি দায়িত্বশীলতা প্রদর্শন করাই এই সরকারের অঙ্গীকার বলেও জানান তিনি।
জনতার আওয়াজ/আ আ