বিশ্বে আরও আক্রান্ত ৫ লাখ, মৃত্যু ১২৭২
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ১১, ২০২২ ৬:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ১১, ২০২২ ৬:০৭ পূর্বাহ্ণ

স্বাস্থ্য ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ৫ লাখ ২৯ হাজার ৭৭৫ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ২৭২ জনের। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে মোট ৫৩ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৮৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৬৬ লাখ ২৯ হাজার ৬৬০ জনের।
এদিন দৈনিক সংক্রমণের হিসেবে বিশ্বে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, আর এ দিন সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে তাইওয়ানে। এসময়ে যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছে ৯৩ হাজার ৮৬২ জন এবং মৃত্যু হয়েছে ২০৫ জনের। একই দিন তাইওয়ানে মারা গেছে ২১৩ জন এবং করোনা শনাক্ত হয়েছে ৬৮ হাজার ৩৪৭ জনের।
যুক্তরাষ্ট্র ও তাইওয়ান ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে শুক্রবার সংক্রম-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— জার্মানি (আক্রান্ত ৭৪ হাজার ৯০৮ জন, মৃত ১০৬ জন), ব্রাজিল (আক্রান্ত ৫৬ হাজার ৪৯১ জন, মৃত ১৫৮ জন), অস্ট্রেলিয়া (আক্রান্ত ৩০ হাজার ১০ জন, মৃত ৩৮ জন), রাশিয়া (মৃত ৭০ জন, আক্রান্ত ৩ হাজার ৬৭৮ জন), স্পেন (মৃত ৬৪ জন, আক্রান্ত ১৪ হাজার ১৫২ জন) ও উত্তর কোরিয়া (আক্রান্ত ৪৫ হাজার ৫৪০, মৃত ০)।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। তারপর দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। পরে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।
জনতার আওয়াজ/আ আ