বিষপান করা’ সেই চার যুবকের চিকিৎসার পদক্ষেপ বিএনপির - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিষপান করা’ সেই চার যুবকের চিকিৎসার পদক্ষেপ বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২৬, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২৬, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যাসিবাদের বিরুদ্ধে চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো চিকিৎসাধীন চারজনের সুচিকিৎসার কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২৬ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার ড্যাবের সভাপতি ডা. রেজওয়ানুর রহমান সোহেল ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. এম আর হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চার যুবকের চিকিৎসার বিষয়ে খোঁজ নিতে যান।

প্রতিনিধি দলটি যুবকদের চিকিৎসা বিষয়ে তদারকি করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আরও উন্নত ব্যবস্থার নির্দেশ দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিউর রহমান।

উল্লেখ্য, গতকাল রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চার যুবকের চিকিৎসা প্রসঙ্গে আশ্বস্ত করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

গণঅভ্যুত্থানে চোখ হারানো চারজন হলেন- শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (তাহের)।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ